নগরগ্রাম হেলথকেয়ার
আমাদের অবস্থান ও ভাবনা
বিংশ শতাব্দীতে বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে এলোপ্যাথিক চিকিৎসাব্যবস্থা দ্রুত বিকশিত হয়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থা সীমিত সম্পদের মধ্যেও দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে। ব্রিটিশ আমল থেকে শুরু করে সময়ের ধারাবাহিকতায় প্রাইভেট প্র্যাকটিসভিত্তিক চিকিৎসা ব্যবস্থা উপমহাদেশে জনপ্রিয়তা লাভ করেছিল। সন্দেহ নেই প্রাইভেট চিকিৎসকরা আধুনিক চিকিৎসাকে তুলনামূলক স্বল্প ব্যয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসাবিজ্ঞান আজ বহুমাত্রিক ও অত্যন্ত সমৃদ্ধ। জ্ঞান বৃদ্ধির সাথে সাথে বেড়েছে বিশেষজ্ঞতার ক্ষেত্র ও শাখা। এর ফলে একদিকে যেমন বিশেষায়িত সেবাগুলোর মধ্যে সমন্বয় ও আন্তঃযোগাযোগের প্রয়োজনীয়তা বেড়েছে, অন্যদিকে প্রাথমিক চিকিৎসা খাত ক্রমশ দক্ষতার সংকটে পড়ছে। এই দুর্বল প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা পরোক্ষভাবে বিশেষায়িত সেবার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার বিকাশকে বাধাগ্রস্ত করছে।
খরচের দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখি মুদ্রাস্ফীতির প্রভাবে ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসক ফি ক্রমশ বাড়তে থাকায় মানসম্পন্ন চিকিৎসাসেবা ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।
নগরগ্রাম কী করতে চায়?
নগরগ্রামের লক্ষ্য স্পষ্ট—
সঠিক সময়ে, সঠিক ব্যয়ে, সঠিক স্বাস্থ্যতথ্য ব্যবস্থাপনার ভিত্তিতে দক্ষ সমন্বয় ও দক্ষ পরামর্শের মাধ্যমে সম্মানজনক, মানসম্মত ও প্রয়োজনভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করা।
আমরা বিশ্বাস করি শক্তিশালী প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা টেকসই স্বাস্থ্যসেবার মূলভিত্তি।
নগরে গ্রামে – নগরগ্রাম। সবখানে সবার জন্য।